বছর ঘুরে আবার 'জয় বাংলা কনসার্ট'

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:৪৬
 
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে চলতি বছরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। তারুণ্যের জন্য ইয়ুথ বাংলার এই আয়োজনে আর্মি স্টেডিয়ামে দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যান্ড অংশ নেবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এদিন বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে জাঁকজমকপূর্ণ এই কনসার্ট। মঞ্চ মাতাবে ওয়ারফেজ, শিরোনামহীন, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস ও শূন্য।
 
গত বছরের মতো এবারেও থাকছে বিনামূল্যে টিকেটের ব্যবস্থা। ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শকরা তাদের টিকেট সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে এই লিঙ্ক থেকে : ticket.youngbangla.org
 
কনসার্টের আগের দিন অর্থাৎ ছয় মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
 
গত বছরে এই আয়োজনে অংশ নিয়েছিল প্রায় ৩০,০০০ দর্শক। সেবার ঝলমনে লেজার শোয়ের সঙ্গে উচ্চারিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। নির্মেলেন্দু গুণের বিখ্যাত ‘স্বাধীনতা’ কবিতার আবৃত্তিও ছিল।