আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির আসর আইসিটি এক্সপো ২০১৬। এই মেলা উপলক্ষে প্রযুক্তিপণ্যে নানা ছাড় ঘোষণা করেছে পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
মেলা প্রাঙ্গণের মিল্কিওয়ে এবং সেলিব্রেটি হলে মোট ৫টি প্যাভিলিয়ন ও ৩টি স্টলে হালনাগাদ ডিভাইসে দেয়া হবে এই মূল্য ছাড় ও রকমারি উপহার। এসব প্যাভিলিয়নে ও স্টলে থাকছে কম্পিউটার সোর্স মেশিন পরিবেশিত দেশী ও আন্তর্জাতিক ব্যান্ডের প্রযুক্তি পণ্যের পসরা।
মেলা চলাকালে কম্পিউটার সোর্স পরিবেশিত সকল পণ্যে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হবে। মেলা প্রাঙ্গণ ছাড়াও দেশজুড়ে কম্পিউটার সোর্সের সকল আউটলেট থেকে ‘সেবা-কার্ড’ গ্রহণের মাধ্যমে এই অফার গ্রহণ করতে পারবেন ক্রেতারা।
তিন দিনের এই মেলায় দেশী ব্র্যান্ডের প্রতিটি সিএসম ডেস্কটপ পিসির সঙ্গে তিনটি উপহার দেয়ারও ঘোষণা দিয়েছে কম্পিউটার সোর্স। এর মধ্যে আছে নিশ্চিত উপহার ছাতাসহ স্ক্র্যাচকার্ড ঘষে টি-শার্ট, ব্যাগ প্যাক, জ্যাকেট, মগ বা কলম। সিএসএম লেকসাস, ফোর্ড এবং ফেরারি মডেলের পিসিতে এই উপহার পাবেন ক্রেতারা। ভ্যালেন্সিয়া, লিভারপুল, আর্সেনাল, ম্যানইউ এবং ম্যানসিটি পিসি’তে থাকছে মূল্যহ্রাস সুবিধা।
লজিটেক এম-১৭১ মডেলের এই মাউস কিনলে উপহার হিসেবে একটি টি-শার্ট দেয়ারও অফার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। একই সাথে ডি-লিংক’র মডেম ও রাউটারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেবে প্রযুক্তিপণ্য পরিবেশক এই প্রতিষ্ঠান। মূলত ডিআইআর ৫০৬ এল পকেট রাউটার, ৫১০ এল মডেলের পাওয়ার ব্যাংক রাউটার, ৭১০ তারহীন মডেম রাউটার এবং ৫০৫ মডেলের রেঞ্চএক্সটেন্ডার তারহীন রাউটারে এই ছাড় মিলবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারনেট সিকিউরিটি ট্রেন্ড মাইক্রো’র সঙ্গে উপহার হিসেবে থাকছে পোলো শার্ট।
এখানেই শেষ নয়, মেলায় ডেল ল্যাটিচিউড ল্যাপটপের সঙ্গে এক হাজার টাকা এবং ইপসন ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টার, স্ক্যানার ও প্রোজেক্টরের সঙ্গে ৭৫০ টাকার গিফট ভাউচারও উপহার দেবে কম্পিউটার সোর্স।
