ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথা সকলেরই জানা। বাংলাদেশের ম্যাচ দেখতে এর আগেও বহুবার তাকে দেখা গিয়েছে স্টেডিয়ামে। এক সময় হাতে বাদাম নিয়ে খেলা দেখেছেন তিনি। এই মানুষটি অন্যকেউ নয়, বরং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষির ম্যাচটিতে ভিআইপি গ্যালারিতে রয়েছেন তিনি। নিবিষ্ট চিত্তে উপভোগ করছেন টাইগারদের খেলা। ম্যাচের শুরু থেকেই স্টেডিয়ামে আছেন তিনি।
