ফুলবাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২২:১০
দিনাজপুরের ফুলবাড়িতে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আরিফ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল ৫টায় উপজেলার আঙ্গরবাড়ি ডাঙ্গা গ্রামে। নিহত আরিফ ঐ গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
 
ইউপি সদস্য মোকছেদুল ইসলাম জানান, নিহত আরিফের মা আরিফকে ঘুমন্ত অবস্থায় ঘরে তালা দিয়ে ছাগল আনতে পার্শ্ববর্তী নদীর পাড়ে যান। এরমধ্যে বৈদ্যুতিক সর্টসার্কিটে বাড়িতে আগুন লাগে। প্রতিবেশিরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় এবং আরিফ ঘরের মধ্যে তালাবদ্ধ থাকায় সেখানেই সে আগুনে পুড়ে মারা যায়।