নারায়ণগঞ্জের সাত খুনের দুই মামলার একটির বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আইনজীবীদের উপস্থিতিতে আদালতে বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেলিনা ইসলাম বিউটি নিহত নজরুল ইসলামের স্ত্রী।
এদিন সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়।
এর আগে ২৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে দুই মামলার দু’জন বাদী বিজয় পাল ও সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও আদালত বউটির সাক্ষ্যগ্রহণের তারিখ ৩ মার্চ নির্ধারণ করে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার পর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরও একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।
