স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের আদালত। বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মিজানুর রহমান (২৭) আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুজ্জামান পলাশ জানিয়েছেন, ২০০৬ সালের ১ নভেম্বর রাতে মিজানুরের ঘর থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী গোলাপী খাতুনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন গোলাপীর বাবা আবু তালেব জামাতা মিজানুরকে আসামি করে হত্যা মামলা করেন।
