নাটোরে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৭:০১
নাটোরে হেরোইন বহনের দায়ে আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই আদেশ দেন। গত ২০০৯ সালের ১০ ডিসেম্বর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপুর এলাকা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালায়। এ সময় একশ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জের চর নবীনগর এলাকার নুর মোহম্মদের ছেলে আব্দুল মালেককে আটক করা হয়। পরে নাটোর সদর থানায় তার বিরুদ্ধে হেরোইন বহনের অভিযোগে মামলা করা হয়।