দুটি পৃথক কনসার্টে ঢাকা আসছেন মোনালি ও আতিফ

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:০৬
 
আবারও ঢাকায় আসছেন মোনালি ঠাকুর ও আতিফ আসলাম। দুটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ঢাকায় আসছেন তারা। এরই ভেতরে স্ব স্ব আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করেছেন ইত্তেফাক অনলাইনকে। মার্চ মাসের শেষ দিকে আসবেন মোনালি ঠাকুর আর এপ্রিলে কনসার্টে অংশ নিতে আসবেন আতিফ আসলাম। এটিএন এন্টারটেইনমেন্ট আয়োজন করতে যাচ্ছেন আতিফ আসলামের কনসার্ট।
 
অন্যদিকে একটি কর্পোরেট কোম্পানীর নিজস্ব অনুষ্ঠানে অংশ নিতে আসবেন মোনালি ঠাকুর।
উল্লেখ্য এই দুই সঙ্গীত তারকা এর আগে এদেশে এসেছেন একাধিকবার। তবে গত কয়েকমাসে ভারতীয় শিল্পীদের একাধিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় এই দুই শিল্পীর নাম আরো যোগ হলো।
এ প্রসঙ্গে মোনালি ঠাকুরের আয়োজক নাম প্রকাশ না করা শর্তে জানান, ‘আমরা আমাদের কিছু আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করবো। এছাড়া পুরো আয়োজনে মিউজিক্যাল ডিসপ্লে টাও ভিন্ন রকম হবে।’
 

অন্যদিকে আতিফ আসলামকে আনছেন এটিএন এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এর মূল আয়োজক কণ্ঠশিল্পী অনন্যা রুমা বলেন, ‘আমরা ২২ এপ্রিল আতিফ আসলামসহ একঝাঁক তারকাদের নিয়ে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আশা করছি একটি ভিন্ন ধারার অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো।’