বড় পর্দার তারকারা এখন ‘আমি চলচ্চিত্রের তারকা’ এমন তকমা লাগিয়ে নিজের বনেদিয়ানা দেখাতে চান না আর। সময় যে বদলে গেছে! কারণ নিজের তারকা ইমেজ বা প্রফেশনালিজম টিকিয়ে রাখতে এখন ভালো কিছু কাজের জন্যই অপেক্ষা করেন তারা। আর আমাদের চলচ্চিত্রে যে হারে দেশের বাইরে কাস্টিং, নির্মাতা কিংবা প্রযোজকেরা প্রবেশ করছেন তাতে এটা এক ধরণের হতাশাও কাজ করছে অধিকাংশ তারকাদের ক্ষেত্রে। এমনকি ছবি সিনেমাটোগ্রাফাররাও এখন নাটকে কাজ করছেন বাধ্য হয়েই। খুব সুক্ষভাবে হিসেব করলে সেটিই স্পষ্ট হয়!
জেড এইচ মিন্টু, প্রখ্যাত সিনেমাটোগ্রাফার। বহু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে তার সিনেমাটোগ্রাফিতে। তবে নির্মাণ কাজে তাকে কখনোই দেখা যায়নি। এবারই প্রথম জেড এইচ মিন্টু একটি টেলিফিল্ম নির্মাণ করলেন। নাম ‘মেঘের আড়ালে’। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘মিন্টু ভাইয়ের সিনেমাটোগ্রাফিতে আমি বেশ ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে তার নির্দেশনাতে এবারই প্রথম। বেশ গুছিয়ে তিনি কাজটি করেছেন।
IMG0
অন্যদিকে রিয়াজ অত্যন্ত ভালো মনের একজন মানুষ। খুব সোজাসাপ্টা কথা বলারও একজন মানুষ। রিয়াজ খুব সহজেই মানুষকে মুগ্ধ করেন। এটা আমি শুরু থেকেই দেখে এসেছি। একই পেশায় কাজ করলেও অনেকের মাঝে ঈর্ষা বিষয়টি আমি দেখেছি। কিন্তু এক্ষেত্রে রিয়াজ অন্যরকম। আমরা মাত্র দু’তিনটি চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু আমাদের সম্পর্কটা সবসময়ই খুব ভালো।’
তাই চলচ্চিত্রের হিসেবে নিজের বছরব্যাপী কাজের সংখ্যা কমলেও নিজের প্রফেশনালিজম টিকিয়ে রাখতেই এখন তারা টিভি নাটকেই অনিয়মিত ভাবেই খানিক নিয়মিত হচ্ছেন। চলচ্চিত্রের মহামন্দা বা অতিথি তারকা শিল্পীদের ঘন ঘন আগমনে আমাদের দেশের এই প্রথিতযশা শিল্পীদের পেশাগত অবস্থার পরিবর্তন তাই বড়ই বেদনায়ক প্রাসঙ্গিকই বলা চলে!
