অবৈধভাবে দেশে প্রবেশের সময় ১৬ বাংলাদেশি আটক

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৭:৩০
 
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে ৭ জন নারী, ৭ জন পুরুষ ও দুইজন শিশু। এদের সবারই বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। আজ দেশে ফেরার পথে অবৈধভাবে প্রবেশের দায়ে বিজিবি তাদের আটক করে।
 
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, অবৈধভাবে দেশে প্রবেশের সময় উক্ত ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।