বিতর্কিত মন্তব্য করে বারবারই হয়েছেন সংবাদের শিরোনাম। বাংলাদেশ সম্পর্কিত মন্তব্য করে হয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চক্ষুশূল। কিন্তু সেই রমিজ রাজাই এবার বাংলাদেশের প্রশংসা করলেন। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশের প্রশংসা করলেন বিতর্কিত এই ধারাভাষ্যকার।
ম্যাচ শেষে এক টুইটবার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে রমিজ রাজা বলেন, বাংলাদেশের একটি অসাধারণ ও অনমনীয় পারফরম্যান্স। কোন সন্দেহ নেই যে সেরা দুটি দলই ফাইনালে পৌঁছেছে।
What BD have proven to everyone is that their wins are no longer flukes.They 're consistently performing at the higher level and ...
— Ramiz Raja (@iramizraja) March 2, 2016
কিছুক্ষণ পরই আরেকটি টুইট করে বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে তাদের জয় এখন আর অপ্রত্যাশিত সাফল্য নয়। তারা ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছে।
A tremendous tenacious performance by Bangladesh. The best two teams are in the finals no doubt.
— Ramiz Raja (@iramizraja) March 2, 2016
