কনফিগারেশন উন্নত, কিন্তু দামটা সাশ্রয়ী –এমন হ্যান্ডসেট দিয়ে স্মার্টফোনের বাজার দখল করেছে শাওমি। এবার ব্লুটুথ স্পিকার এনেছে চীনা অ্যাপল খ্যাত এই প্রতিষ্ঠান। ‘এমআই ব্লুটুথ স্পিকার’ নামের এই ডিভাইসও পাওয়া যাবে সাশ্রয়ী দামে।
এই ব্লুটুথ স্পিকার মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে পাওয়া যাবে ভারতের বাজারে। এর দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৯৯ রুপি।
ডিভাইসটি দেখতে অনেকটা পেন্সিলের বাক্সের মতো। এটি সোনালী, নীল এবং গোলাপি রঙে পাওয়া যাবে।
শাওমি জানিয়েছে, এই ওয়্যারলেস স্পিকারটিতে টোন অ্যাডজাস্ট করা থেকে যাবতীয় সুবিধা থাকছে। স্পিকারের মধ্যে থাকছে ১৫০০ মেগাহার্টজ ব্যাটারি।
শাওমির দাবি, এক বার চার্জ দিলে টানা ৮ ঘণ্টা চলবে এই স্পিকার।
