আইসিটি এক্সপো ২০১৬-তে মূল্যছাড়ের নানান অফার দিচ্ছে দেশি ব্র্যান্ডগুলো। নিজেদের পণ্যকে দর্শনার্থীদের কাছে জনপ্রিয় করে তুলতেই এসব অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আইসিটি এক্সপো-২০১৬ তৃতীয় ও শেষ দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। হ্রাসকৃত মূল্যে ল্যাপটপ ও ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ডিভাইস কিনেছেন তরুণরা। আবার কেউ কেউ মনের আনন্দে ঘুরে ঘুরে দেখেছেন পছন্দের পণ্য সামগ্রী।
IMG0
দেশি মোবাইল কোম্পানি ওয়ালটনে দিচ্ছে ২০% পর্যন্ত ছাড় এছাড়াও রয়েছে ৩০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্টের সুবিধা। ওয়ালটনের ফ্রিজ কিনলেই পাচ্ছেন ৫ শতাংশ ছাড়।
জনপ্রিয় ব্র্যান্ড সিম্ফনি মেলা উপলক্ষে পাঁচটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে H250, H175,V85, H120, H58 এবং তাদের নতুন পুরাতন মডেলের প্রতিটি স্মার্টফোনে দিচ্ছে ৪% ছাড় ।
দেশি প্রথম ল্যাপটপ ব্র্যান্ড দোয়েল তাদের প্রতিটি ল্যাপটপে দিচ্ছে বাজার মূল্য থেকে ১০০০ টাকা ছাড়। মাত্র ২৫০ টাকায় পাবেন দোয়েলের ৮ জিবি পেনড্রাইভ।
IMG1
মেলা উপলক্ষে উই ফোন দিচ্ছে নানান রকম ডিসকাউন্ট । দেশি ব্র্যান্ড এর এফ এল ইলেক্ট্রনিক্স লিমিটেডের রয়েছে ভিশন টেলিভিশন, গৃহিনীদের নানান রকমের ইলেকট্রনিক পণ্য যা কিনতে পারবেন ডিলার মূল্যে ।
গেজেট গেং সেভেন দিচ্ছে নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোন এবং ট্যাবের ওপর চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। মোবাইল ব্র্যান্ড ওকাপিয়া তাদের পণ্যে বেশ কিছু ডিসকাউন্ট অফার দিচ্ছে।
IMG2
দেশীয় ব্র্যান্ড নিউম্যানে রয়েছে নানা রকম ডিজাইনের স্পিকার, মাউস, কীবোর্ড সাথে রয়েছে ছাড় ।
এছাড়াও মেলায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়েছে।
IMG3
প্রদর্শনী উপলক্ষে পৃষ্ঠপোষক, সহযোগী ও প্রদর্শক প্রতিষ্ঠানগুলো দিচ্ছে পণ্য ও সেবা বিক্রিতে আকর্ষণীয় মূল্য ছাড়। সেই সঙ্গে বিশেষ উপহার এবং বিশেষ সুবিধা।
