বছরের শুরুতেই ভেস্তে গেলো রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক। এই দুঃসংবাদের সপ্তাহ খানেক গত হতে না হতেই শোনা গেল, দুই দিকে বেঁকে যাচ্ছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথ। এখনই ছ্যাদনা তলায় বসতে চাইছেন না আনুশকা, কিন্তু এদিকে তর সইছে না ভারতীয় অধিনায়কের, আর এই কারণেই আলাদা হতে চলেছেন তারা। বিচ্ছেদের কারণ হিসেবে এমন উড়ো খবরও উঠে আসল মিডিয়ায়। এর সবই মাস খানেক আগে কথা।
এবার শোনা যাচ্ছে, আবারও ভালোবাসায় ছায়ায় ফিরছেন আনুশকা-কোহলি। এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডিএনএ।
ডিএনএর খবরে বলা হয়েছে, বিরাট-আনুশকার ‘বিচ্ছেদ’ এর খবর বেশ কিছুদিন ভাসে বাতাসে। কিন্তু এ নিয়ে দুজনের কেউই মুখ খুলেননি। তবে ভেতরের খবর, আনুশকা থেকে আলাদা হয়ে মানসিকভাবে বেশ ভেঙ্গে পড়েন বিরাট। নানাভাবে নিজের জীবনে আনুশকাকে ফিরে পেতে চেষ্টাও করেন এই তরুণ-তুর্কি। এমনকি, দ্বারস্থ হন আনুশকার ভাইয়ের।
এত দিন পর্যন্ত কোহলির ‘বিচ্ছেদ’ পরবর্তী অবস্থার খবর জানা গেলেও জানা যায়নি আনুশকার মানসিক টানাপড়েনের কথা। এবার শোনা যাচ্ছে, বিরাটের মতো একই রকম যন্ত্রণার ভেতর দিয়ে গেছেন আনুশকাও। শেষমেশ আর থাকতে পারেননি বলে দিন কয়েক আগে কল দিয়ে বসেন বিরাটের ফোনে। আর এর মধ্য দিয়ে তাদের আবার একসাথে হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে।
সূত্রের দাবি, রণবীর-ক্যাটকে হয়ত আর পরস্পরের বাহুবন্ধনে দেখা নাও যেতে পারে। তবে শিগগিরই পরস্পরের বাহুবন্ধনে দেখা যাবে বিরাট-আনুশকাকে।
