কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে সাতক্ষিরাকে ৫-০ গোলে পরাজিত করেছে আনসার ভিডিপি। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুনমুন আক্তারের হ্যাটট্রিকে ভর করে বড় জয় নিশ্চিত করে আনসার।
ম্যাচে বিজয়ী দলের হয়ে বাকি দুইগোল করেন অাম্রাচিং মারমা। দিনের অপর ম্যাচে টাঙ্গাইল ৫-১ গোলে হারায় খুলনাকে। টাঙ্গাইলের হয়ে কৃষ্ণা রানী ও বিপাশা মলি দুইটি করেন এবং ইলা এক গোল করেন।
