যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাসীদের আর রাজপথে নামতে দেয়া হবে না। তাদের সকল অপকর্ম কঠোর হস্তে দমন করা হবে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্তরে আয়োজিত রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী ও আব্দুস সাত্তার মাসুদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জান আসাদ ও মহানগর সম্পাদক ডাবলু সরকার, আনোয়ারুল ইসলাম আনোয়ার ও আশরাফ হোসেন নবাব।
