আবার স্টুডেন্ট অব দ্যা ইয়ার

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১১:৩৭
২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ দর্শকনন্দিত হয়েছিলো। এবার এই ছবিটির সিক্যুয়েল তৈরি হবে। জানিয়েছেন করণ জোহর।
 
গতকাল শনিবার এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে এ কথা জানিয়েছেন এই প্রযোজক-পরিচালক। সূত্র- এনডিটিভি ও আইবিএন লাইভ।
 
‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ -এ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের বলিউডে অভিষেক হয়। তবে তারা আর ছবিটির সিক্যুয়েলে থাকছেন না। এর পরিবর্তে ঋষি কাপুর, সানা সঈদ, রনিত রায়, রাম কাপুর এবং ফরিদা জালালকে দেখা যাবে। এই কথাও জানিয়েছেন করণ।
 
করণ আরও জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ -এর সিক্যুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।