‘এই তো প্রেম’, ‘প্রেম করবো তোমার সাথে’সহ এমন একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের মূল কারিগর ও প্রযোজক হিসেবে যিনি এরই ভেতরে সুনাম অর্জন করেছেন। সেই প্রখ্যত প্রযোজক শাহীন কবিরের জন্মদিন উপলক্ষে গত ৫ মার্চ রাতে ঢাকার স্টেকহাউজ রেস্তোরায় এক জম্পেশ তারকা মেলা অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান, এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর, পপিও হাজির হন প্রিয় তাদের সহযাত্রী চলচ্চিত্রকর্মীকে শুভেচ্ছা জানানোর জন্য। এছাড়া শাহীন কবিরের চলচ্চিত্রের একাধিক সহকর্মী বন্ধুরাও ছুটে আসেন তাকে শুভেচ্ছা জানাতে। তারা হলেন চিত্রনায়িকা নিপুন, জায়েদ খান, অমিত হাসান, কবির তিথিসহ অনেকে।
IMG0
জন্মদিনের এমন উষ্ণ স্বংবর্ধণা প্রসঙ্গে প্রযোজক শাহীন কবির বলেন, ‘আমি এই প্রাণের ভালোবাসার টানেই নিজের এই বিশেষ দিনটি মনের ফ্রেমে বেঁধে রাখবো বলেই সুদূর আমেরিকা থেকে খুব শর্ট নোটিশে চলে এসেছি ঢাকায়। এটা আমার বন্ধুরা সবাই জানেন যে আমার সমস্ত বিজনেস আমেরিকা কেন্দ্রীক। তবুও আমার দীর্ঘদিনের বন্ধু শাকিব খান ও আমার খুব কাছের ছোটভাই জায়েদ খানের উদ্যোগে এই জন্মদিনে এমন সারপ্রাইজ পাবো সত্যিই ভাবিনি। ভালো লাগছে সবাইকে এমনদিনে কাছে পেয়ে, কারণ সবাই তো যার যার কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকেন সবসময়।
IMG1
শাহীন কবিরের জন্মদিন প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শাহীন আমার অনেক ঘনিষ্ঠজন। ইন্ডাষ্ট্রিতে সকলে আমার বন্ধু নন, শাহীন কবির আমার বন্ধু। শুধু ছবি করা নিয়েই আসলে ওর সাথে আমার সম্পর্ক না। আমাদের দুজনার ইন্ডাষ্ট্রির বাইরেও অনেক ব্যক্তিগত আলাপ চলে। সুদুঃখের কথা হয়। সবমিলিয়ে বন্ধুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে পারছি, এটাই ভালো লাগছে।’
জায়েদ খান বলেন, ‘শাহীন কবির আমার প্রাণের ভাই। জীবনে যদি তার সাথে আর একটিও ছবি না করি তবুও এই সম্পর্ক, এই বড় ভাই-ছোট ভাই সম্পর্ক আজীবন থাকবে। আমি টানা ১ মাসের শুটিং এ পিরোজপুরে কাজ করছি। সেখান থেকেই শুধু ভাইয়ের জন্মদিনে উদযাপন বলেই ছুটে এসেছি। সম্পর্কের নিবিড়তাগুলো আমাদের এমনই।’
IMG2
চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘আমাদের চলচ্চিত্রের এই মহামন্দার সময়ে আসলে শাহীন ভাইয়ের মতো ভালো মানুষের খুবই প্রযোজন। এমন আধুনিক চিন্তার মানুষেরাই পারবেন চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন করতে।
IMG3
অনুষ্ঠানে গান আর নৈশভোজে অংশ নেন সকলেই। কন্ঠশিল্পী ধ্রুবগুহ গেয়ে শোনান তার দুই চার লাইন। এছাড়া চিত্রনায়ক ইমন আসেন সস্ত্রীক, সহপ্রযোজকেরাও ফুল নিয়ে আসেন তাকে শুভেচ্ছা জানাতে। মাইক্রোফন হাতে গান ধরেন অমিত হাসান ও শাবনুর দুজনেই। দীর্ঘদিন পর তারকা, নির্মাতা প্রযোজকের যেন এক মধুর মিলনমেলায় পরিনত হয় গত ৫ মার্চের রাত।
ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে শাহীন কবিরের জন্মদিনে শুভেচ্ছা।
