যশোরে জামিন পেলেন মাহফুজ আনাম

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৫:০৫
 
যশোরের আদালত থেকে জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। রবিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী তার জামিন মঞ্জুর করেন।
 
এর আগে বেলা সাড়ে ১১টায় আদালতে হাজিরা দেন মাহফুজ আনাম। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ১৬ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে যশোরের দুইটি আদালতে দুইটি পিটিশন মামলা দায়ের করা হয়। একটি মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজিরার জন্যে সমন জারি করা হয়েছিল।
 
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান কবির এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল সাংবাদিক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দুইটি করেন।