টুইটারে ১ কোটি ৩০ লাখ ফলোয়ার প্রিয়াংকার

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৫:৫৯
টুইটারে ১ কোটি ৩০ লাখ ফলোয়ার প্রিয়াংকা চোপড়ার। এ নিয়ে আনন্দে আত্মহারা বলিউড কন্যা। তাই বে ওয়াচের শুটিংয়ের ফাঁকে সমুদ্রতীরে সেলিব্রেট করলেন এই সাফল্য। বালির উপর হাতে লিখে ধন্যবাদ জানানেল তার ভক্তদের।
 
ফ্লোরিডার সমুদ্র সৈকতে এখন আমেরিকার টিভি সিরিজের শুটিং করছেন প্রিয়াংকা। কোয়ান্টিকো স্টার এখন ভারতীয় সিনেমার গণ্ডি ছাড়িয়ে হলিউডের ব্যস্ত অভিনেত্রী। তাই পৃথিবীজোড়া ফলোয়ার তার। টুইটারেও এক ধাক্কায় অনেকটাই জনপ্রিয়তা হাসিল করেছেন তিনি। এবার সেই সাফল্য সেলিব্রেট করলেন তিনি।