বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচিরর সূচনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ওয়াজিউর রহমান রাফেল। এরপর গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী, গাইবান্ধার শিল্পী চুনি ইসলাম, রনজিৎ সরকার, শিরীন আক্তার এবং গাইবান্ধার বাউল শিল্পী কাফি বয়াতী।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মুরাদ জামান রব্বানী প্রমুখ।
শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কাযালয়ে এসে শেষ হয়।
