আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রবি কর্মকর্তারা

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৭:৪৪
ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ২০১৬-তে ‘মোস্ট ইনফ্লুয়েনশিয়াল হিউম্যান রিসোর্সেস লিডারস’ হিসাবে স্বীকৃতি পেয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমহিয়াজ খান ও ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল আলম।
 
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই স্বীকৃতি একাধারে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই এক অনন্য অর্জন। বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনার পেশাগত ক্ষেত্র যে বৈশ্বিক মানে পৌঁছাচ্ছে এ স্বীকৃতি তারই প্রমাণ। ডিজিটাল দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই সাথে দেশের ক্রমবর্ধমান টেলিযোগাযোগ শিল্পের বিকাশে প্রস্তুত এক দক্ষ ব্যবস্থাপনা।
 
বিশ্বের শীর্ষ ৫০জন প্রভাবশালী এইচআর টেক লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন ফয়সাল অন্যদিকে বিশ্বের শীর্ষ ১০০ জন প্রভাবশালী এইচআর লিডারদের একজন আলম। এই দুইজন কর্মকর্তা রবিকে একটি ডিজিটাল কোম্পানি হিসাবে রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানানো হয়।
 
রবি’র ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় যোগ দেয়ার পর মানব সম্পদ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পদক্ষেপ গ্রহণ করে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রেখেছেন ফয়সাল। সহকর্মীদের মাঝে সৌহার্দপূর্ণ ও কার্যকর সম্পর্ক নিশ্চিত করে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি অনন্য যোগ্যতার পরিচয় দিয়েছেন। বেশ কয়েকটি শিল্পে ২২ বছরের কর্মজীবনে তিনি নৈতিকতা ও বিচক্ষণতার ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেছেন।
 
তিনি মনে-প্রাণে বিশ্বাস করেন, ‘পরিবর্তনই একমাত্র শ্বাশত; এ সত্যকে আঁকড়ে ধর, অথবা ঠাঁই হবে ইতিহাসের পাতায়।’ 
 
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের অংশ হিসাবে “তথ্য-নির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনাই কীভাবে সঠিক পন্থা’ শিরোনামে এইচ আর টেকনোলজি কনফারেন্সের একজন গুরুত্বপূর্ণ বক্তা হিসাবে তার মতামত তুলে ধরেন ফয়সাল।
 
মানবসম্পদ ব্যবস্থাপানায় ১৪ বছরের অভিজ্ঞতায় আলমের বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলো হচ্ছে স্ট্রাটেজিক এইচআর ট্রান্সফরমেশন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স অ্যান্ড রিওয়ার্ডস ও অ্যামপ্লয়ি ম্যানেজমেন্ট। তৌহিদ একজন এসএইচএল সনদপ্রাপ্ত মূল্যায়নকারী ও পরিস্থিতিগত নেতৃত্বের ক্ষেত্রে ক্যান ব্ল্যানচার্ড কোম্পানি’র সনদপ্রাপ্ত প্রশিক্ষক। তিনি মেধাবীদের ও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের নিয়মিত প্রশিক্ষক। আলমের নেতৃত্বে রবি’তে মেধাবীদের সংশ্লিষ্টতা বৃদ্ধি পেয়েছে এবং টাওয়ারস ওয়াস্টনের এমপ্লয়ি অ্যানগেজমেন্ট সার্ভে অনুযায়ী গ্লোবালি হাই পারফরমিং কোম্পানি’র (জিএইচপিসি) মানদ- থেকে ৫ শতাংশ এগিয়ে আছে রবি।
 
রবি’র রূপান্তরে অগ্রণী ভূমিকা পালনকারীদের মধ্যে আলমও একজন যিনি কোম্পানির কালচার রোডম্যাপ বাস্তবায়ন করেছেন, ফলে জিএইচপিসি’তে আজকের এই অগ্রগতি বলে জানায় প্রতিষ্ঠানটি।