'বাংলাদেশ উইমেন ইন টেকনলজি'র উদ্যোগে নারীদের আইটি শো

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৮:৫৮
 
প্রযুক্তিতে নারীর অংশগ্রহন নিয়ে প্রথমবারের মত আইটি শো আয়োজন করেছে 'মাইক্রোসফট বাংলাদেশ' ও 'বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি'।
 
ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে আইটি খাতে নারীদের এগিয়ে নিয়ে আসতেই অভিনব উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান দুটি। আইটি শো'র আলোচনায় উপস্থিত ছিলেন, এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা এল. টেলর, বিএসিসিও'র প্রেসিডেন্ট আহমেদুল হক,  বিএফডব্লিউই প্রেসিডেন্ট রোকেয়া রহমান, জাতিসংঘ মহিলা বিষয়ক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিনা হান্টার এবং শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়োশাজা গুনাসেকারে।
 
হোটেল লা ভিটায় রবিবার আইটি শোতে উপস্থিত ছিল- দোহাটেন, স্টার কম্পিউটার, আমার দেশ আমার গ্রাম, অপটিমেক্স, মায়ালজি, সহজ ডট কম, যেটা চাও, টিম ইঞ্জিন, গ্লোবাল ওয়েব আউট সোর্সিং, রেভেরিয়া, উইন্ডমিল টেকমেনিয়া, ডি-নেট, অনুপম ইনফোটেক, এ২আই পিএমও, এসএমই ফাউন্ডেশন, পুনহ, টিএমএসএস, টেক ওয়ার্ল্ড এবং কম্পিউটার জগৎ।