পুরোহিত হত্যায় জেএমবি সদস্য হারিজ আলীর স্বীকারোক্তি

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৯:১৯
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য হারিজ আলী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
রবিবার সন্ধ্যায় জৌষ্ঠ বিচারিক আদালতের হাকিম মার্জিয়া খাতুনের আদালতে হারিজ আলী ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 
 
এর আগে গত মঙ্গলবার একই আদালতে আলমগীর হোসেন দেবীগঞ্জ উপজেলার মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
 
গত ২১ ফেব্রুয়ারি সকালে অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় বৃস্পতিবার রাতে হারিজ, আলমগীর ও রমজান নামে ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
 
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ এই তিন জেএমবি সদস্যকে একই আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেকের একত্রে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।