জাতীয় হকির সেরা ঝিনাইদহের মেয়েরা

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২০:১৮
নড়াইলের মেয়েদের জাতীয় হকির হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা। গত দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে একমাত্র গোলে জিতেছে তারা।
 
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রবিবারের ফাইনালে জয়সূচক গোলটি করেন অনন্যা বিশ্বাস। ম্যাচের ৪৮তম মিনিটে অনন্যার করা এই গোলই ঝিনাইদাহকে শেষ পর্যন্ত শিরোপা এনে দেয়।
 
শিরোপার সঙ্গে চ্যাম্পিয়ন ঝিনাইদাহ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ নড়াইলের মেয়েরা ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছে।