হুমকি পেয়েছেন আমাল ক্লুনি। এতে তার প্রতি সতর্কতা বেড়ে গেছে স্বামী জর্জ ক্লুনির। বাড়ির নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত আঁটসাঁটো করার ব্যবস্থা করেছেন তিনি। এখানেই শেষ নয়, ৩৬ বছর বয়সী স্ত্রীকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করছেন না ৫২ বছর বয়সী অস্কারজয়ী এই হলিউডের অভিনেতা ।
ডিএনএ জানিয়েছে, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদের হয়ে মামলা লড়ছেন আমাল। সেই সূত্রেই অজ্ঞাতপরিচয়ধারী কারও কাছ থেকে হুমকি পেয়েছেন তিনি। আর এতে তাদের ব্রিটেনের বাসস্থান কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন ক্লুনি। বাড়ির তিন মিটার দূরত্বের মধ্যে বসছে গোপন ক্যামেরা।
ক্লুনির কড়া নির্দেশ, বাড়ি থেকে ৩০০ মিটার দূরের কোনও রেস্তোরাঁয় গেলেও সঙ্গে নিয়ে যেতে হবে নিরাপত্তারক্ষী, আমাল তাই করেন।
এত কিছু সত্ত্বেও নাকি স্ত্রীয়ের জন্য বেশ চিন্তাতেই রয়েছেন ক্লুনি।
