আপিলের রায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর চরম দণ্ড (মৃত্যুদণ্ড) বহাল থাকবে বলে আশা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার দুপুর সোয়া ১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, 'মীর কাসেমের মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আমি লিখিত যুক্তি দাখিল করেছি। আশা করি, ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড আপিলে বহাল থাকবে।'
তিনি আরও বলেন, 'বিচার বিভাগের কাজ হলো- সাক্ষী ও তথ্য-উপাত্ত ভিত্তি করে রায় দেয়া। বাইরের কে, কী বলল , সেটি বিবেচনা করার সুযোগ নেই আদালতের। এসব বক্তব্য রায়ে কোনো প্রভাব পড়ে না।'
