এখনো বাজারে কোনো অবস্থান তৈরি করতে পারেনি ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স। তবে কম দামের ফোনে উন্নত কনফিগারেশন দিয়ে বেশ সুনাম কামিয়েছে। সুনামের এই ধারা অব্যাহত রাখতে ‘ইনটেক্স অ্যাকুয়া টুইস্ট’ নামের একটি ফোন এনেছে প্রতিষ্ঠানটি। এতে রোটেটিং ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে।
ভারতের বাজারে ফোন ৫ হাজার ১৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৭৯ টাকা।
অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল।
ডুয়েল সিমের এই ফোনে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র্যাম। এতে আরও আছে ৮ জিবি বিল্টইন মেমোরি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে আছে ৫ মেগাপিক্সেলের রোটেটিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে।
২২০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের এই ফোন থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক কানেকটিভিটি সমর্থন করবে।
