‘‌‌‌কিছু ব্যক্তির এমন ভাব যে তারাই বিচার এগিয়ে নিচ্ছেন’

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৫:৩৬
 
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিভিন্ন সংস্থা ও কিছু কিছু ব্যক্তি এমন ভাব দেখাচ্ছেন যে তারা এই যুদ্ধাপরাধীদের বিচারকে এগিয়ে নিচ্ছেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
মাহবুবে আলম বলেন,  আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের কারণেই দেশের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এই বিষয়টি ঐসব সংস্থা  ও ব্যক্তিদের স্মরণ রাখা উচিত।
 
তিনি বলেন, নির্বাহী বিভাগ যদি দৃঢ় না হয় তবে অনেক হত্যারই বিচার হয় না।
 
অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।