মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের জামিন মঞ্জুর করেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাহফুজ আনাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ইমতিয়াজুল ইসলাম দুই হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন সবুজ বাদী হয়ে ৫০৪ ধারায় ডইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ৫০ হাজার কোটি টাকার মানহানির মামলা দাখিল করেছিলেন। আদালত তাকে ৮ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
