আগামীকাল শুরু হচ্ছে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:১১
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আগামীকাল থেকে ৪ দিনব্যাপী নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা শুরু হচ্ছে । মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে আয়োজন করা হয়েছে এই মেলার।
 
আয়োজিতব্য এই সমাবেশ ও মেলার উদ্বোধন উপলক্ষে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৮টায় 'নারী দিবস ভাবনায় নারী উদ্যোক্তা উন্নয়ন : এক্ষেত্রে এসএমই ঋণের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
 
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। এছাড়া মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রি প্রদর্শন করা হবে।