নারী দিবস উপলক্ষে ইত্তেফাক অনলাইনে আজ শোবিজের বিভিন্ন অঙ্গনের সফল নারীদের অনুভূতি আমরা পাঠকদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি।
সেই ধারাবাহিকতায় দেশসেরা সফল অভিনেত্রী মৌসুমী ইত্তেফাক অনলাইনকে বললেন, ‘নারী আজ সর্বক্ষেত্রেই সাফল্য’র সাথে হাঁটছে। আমার জীবনে নারী হিসেবে আলাদা সমস্যা সংকটে পড়িনি যে তা নয়, আমাকেও অনেক বাঁধার সম্মুখীন হতে হয়েছে। যা হয়তো কোনো পুরুষের ক্ষেত্রে এই ফিল্মে আসার সময় পড়তে হয়নি।
তবে এটুকু বলবো নারী হিসেবে সবচেয়ে সাফল্য পরিবার ও সমাজের সাথে সামঞ্জস্য রেখে নিজেকে প্রতিষ্ঠিত করা। নারী আজ ঘরে বাইরে দু’দিকেই উজ্জল। তবে নারীদের এই দিবস বা বাঁধাহীন নারীদের সামাজিক চলাচলের জন্য এখন গ্রামের নারীদের বেশি নজর দেয়া উচিত।’
