নারী দিবস উপলক্ষে ইত্তেফাক অনলাইনে আজ শোবিজের বিভিন্ন অঙ্গনের সফল নারীদের অনুভূতি আমরা পাঠকদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি।
সেই ধারাবাহিকতায় দেশের গুণী কণ্ঠশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘আজ বিশ্ব নারী দিবসে আমি দেশে নেই। সুদূর লন্ডনে বসেই আমি ইত্তেফাক অনলাইনের জন্য নারী দিবসের কথা বলতে গিয়ে ফাহমিদা নবী বললেন। আজ আমার নারী স্বত্ত্বার সবচেয়ে সফলতম দিন। কারণ একজন সফল মা হিসেবে সন্তানের সাফল্যের সাথে হাসি হাসতে পারাটা যে কত আনন্দের। আমার মেয়ে আনমোল আজ লন্ডন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করলো। সেই অনুষ্ঠানে একজন মা হিসেবে মেয়ের পাশে থেকে আমার জীবনে এতটুকুর জন্যও তো মনে হচ্ছে না যে আমার ছেলে নেই। বা ছেলে হলেই আরো খুশী হতাম। আমি একথাটা এ কারণেই বলছি, ‘কারণ গ্রামে বা শহর মফস্বলেও অগনিত নারী বা পরিবারের ভেতরে এই আক্ষেপটা আমি দেখেছি নিজে চোখে। মানুষের মতো মানুষ করে তুলতে পারলে তা ছেলে - মেয়ে বিবেচনায় হয় না। আজকেন নারী দিবসের এটাই আমার মেসেজ’
