সিদ্ধার্থকে ভালবাসি: আলিয়া

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৪:০৮
প্রকাশ্যে প্রেম করেছেন, ধরাও পড়েছেন, কিন্তু মুখে স্বীকার করেননি। তবে শেষমেশ মুখেও স্বীকার করলেন আলিয়া ভাট। প্রায় ঘোষণাই দিলেন, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন তিনি। ‘এটা গুজব নয়, সত্যি।’
 
‘কাপুর অ্যান্ড সন্স’ এর প্রচারে গিয়ে এই ঘোষণা দিলেন আলিয়া। সিদ্ধার্থকে নিয়ে প্রশ্নের জবাবে এবার আর ‘পলিটিক্যালি কারেক্ট’ উত্তর ‘ভালো বন্ধু’ বলেননি এই নায়িকা।
 
রাখঢাক না করেই জানালেন, ‘এমনভাবে সবাই কথা বলছেন, যেন মাত্র খবরটা জানা গিয়েছে! হ্যাঁ, আমি তাকে (সিদ্ধার্থ) ভালবাসি। কোনও চাপ নেই। আর ওর সঙ্গে শুটিং করার অভিজ্ঞতাটাও যথারীতি অসাধারণ।’