দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল: ত্রাণমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৪:২৯
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার অসাধারণ কৌশলই বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে।
 
রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬’ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে পূর্ব-প্রস্তুতির উত্তম সক্ষমতার কারণেই বাংলাদেশ যে কোন দুর্যোগে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হারে কমিয়ে আনতে পেরেছে। পাশাপাশি যে কোন দুর্যোগ-দুর্বিপাকে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা দেশটিতে দুর্যোগ-সহনশীল পরিবেশ তৈরিতে সাহায্য করেছে।
 
তিনি বলেন, ভূমিকম্প, অগ্নিকান্ড ও উপকূলীয় জলোচ্ছ্বাস থেকে উদ্ধার কাজ চালানোর জন্য প্রচুর সরঞ্জামাদি সংগ্রহ করা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস দানে বাংলাদেশ আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জন করেছে। প্রতি জেলায় দুর্যোগ পরবর্তী ত্রাণ তত্পরতা চালানোর জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও অর্থ রিজার্ভ রাখা আছে।