পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসুকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এইচআরডি মন্ত্রী স্মৃতি ইরানী এ ঘোষণা দেন।
বিজেপি আসামে বিধান সভা নির্বাচনে ৮৮ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। এটি দলটির প্রকাশিত প্রথম তালিকা। আসাম রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করেছে। তিনি মাজুলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চন্দ্রকুমার বসু বলেন, ২০১১ সালে যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে জনগণ তৃণমূলকে ভোট দিয়েছে তা সফল হয়নি। কেবলমাত্র বিজেপি’র পক্ষেই কাঙ্খিত সে পরিবর্তন আনা সম্ভব। চন্দ্র বসু কলকাতার ভবানীপুর আসনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বেন।
দলের একমাত্র এমএলএ শমিক ভট্টাচার্য বশিরহাট দক্ষিণ আসনের জন্যে লড়বেন। অভিনেতা ও দলের নেতা জয় বন্দ্যোপাধ্যায় সিউরি এবং লকেট চ্যাটার্জী প্রার্থী হচ্ছেন ময়ুরেশ্বর আসনে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন খড়গপুর সদর থেকে।
দলের সভাপতি অমিত শাহ’র সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এসব প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দলটি একইসঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে। বিজেপি’র কেন্দ্রীয় নির্বাচন কমিটি’র সেক্রেটারি জেপি নাড্ডা গত রাতে ৫৫ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন। এর মধ্যে পাঁচ নারী প্রার্থী ও তাদের আসনের কথাও রয়েছে।
