শিক্ষিকা তাসনিম হত্যার ঘটনায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:২৩
রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় শিক্ষিকা তাসনিম হোসেন তৃণা হত্যা মামলার বিচারে তার স্বামী আতিফ আমির হকের দশ বছরের কারাদণ্ড হয়েছে।
 
বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে আদালত।
 
আড়াই বছর আগের এই ঘটনায় ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় দেন।
 
আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।