‘ভীত হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি’

আপডেট : ১০ মার্চ ২০১৬, ২০:৪১
বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে দলের শীর্ষ নেতৃত্বসহ তৃণমূল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করতে বিএনপির সিনিয়র ভাইস  চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে ।
 
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে  বিএনপি।
 
রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার পরিকল্পনায় ২০০৭ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় করাগারে পাঠানো হয়। সে ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রেখেছে অভিযোগ করে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি যাতে দাঁড়াতে না পারে, তাদের (সরকার) লুটপাট, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলতে না পারে, সেজন্য তারা আমাদের নিঃশেষ করতে চায়। 
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য  দেন বিএনপির  চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী। ফোকাস বাংলা।