সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে দেখা গেল বলিউড তারকা দিপীকা পাডুকোনকে। সম্প্রতি লস এঞ্জেলেসে এক অনুষ্ঠানে দেখা যায় এই দুই তারকাকে।
সেখানে দুজনে একটি সেলফিও তোলেন দুই ভূবনের দুই তারকা। যার ক্যাপশন ছিল, ‘ভালোবাসাই আসলে শক্তি ও অনুপ্রেরণার উৎস। সবসময় নিজেকে, পরিবারকে ও বন্ধুদের ভালোবাসতে থাকুন।’
এসময় জোকোভিচের পরণে ছিল জিন্স ও শার্ট। দুজনকে দেখা যায় একই গাড়িতে। জোকোভিচ অবশ্য ধরা দেননি ক্যামেরাতে। তবে দিপীকাকে ফ্রেমবন্দী করতে ভুল করেননি ফটোগ্রাফাররা।
IMG0
বলিউডের জনপ্রিয় নায়িকা দিপীকা পাডুকোন হলিউডের ছবিতেও অভিনয় করছেন। অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে জনপ্রিয় সিরিজ ‘ট্রিপল এক্স’ এর মুভিতে অভিনয় করছেন তিনি। সেই শ্যুটিংয়ের কাজেই এখন লস এঞ্জেলেস অবস্থান করছেন দুইবার ফ্লিমফেয়ার জয়ী এই অভিনেত্রী।
