শ্রীপুরে দোকানে আগুন

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১০:০০
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার সকাল পৌণে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
শ্রীপুর সার্ভিস সূত্রে জানা গেছে,  জৈনাবাজার এলাকার মো. শাহজাহান মিয়ার ইলেকট্রিক ও মো. ওসমান আলীর মুদির দোকানে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।