১০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ফেসবুক লাইট

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১০:১৯
ফেসবুকের ডাটাসাশ্রয়ী অ্যাপ ‘ফেসবুক লাইট’ সক্রিয় ব্যবহারকারী বিবেচনায় মাস প্রতি ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। নয় মাস আগে বাজেটসাশ্রয়ী স্মার্টফোন ও নিম্নগতির ইন্টারনেটে ফেসবুক ব্যবহারের সুবিধা দিতে এই অ্যাপ উন্মোচন করা হয়।
 
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, উন্নয়নশীল বিশ্বে অ্যাপটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। যার দরুন মাত্র নয় মাসে এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি অতিক্রম করেছে। সূত্র- ইকোনমিকস টাইমস ও সিনেট।
 
সম্প্রতি নতুন কিছু ফিচার যোগ করার কারণেই ফেসবুক লাইট অ্যাপের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। অ্যাপটি দিয়ে এখন ভিডিও এবং একাধিক ছবি আপলোড বা জুম করে ছবি দেখার সুবিধা দ্রুতগতির করা হয়েছে।
 
ফেসবুক লাইট ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং ফিলিপাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।