প্রায়শই প্রকাশ্যে হাত ধরাধরি করে ঘুরে বেড়ান দু’জন। এ নিয়ে নিন্দুকরা আবার চোখ-মুখ কুঁচকে নানা মন্তব্যও করেন। কিন্তু তাতে তাদের বয়েই গেল, ‘তোরাই কেয়ার’ ভাব নিয়ে মেলামেশা করেন টিভি রিয়ালিটি শো তারকা কোর্টনি কার্দেশিয়ান এবং পপ তারকা জাস্টিন বিবার।
এবার ৩৬ বছর বয়সী কোর্টনি দাবী তুলেছেন, তিনি গর্ভবতী। আর এই সন্তানের পিতা ২২ বছর বয়সী জাস্টিন বিবার। সূত্র- দ্যা সান।
আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা এখনও স্বীকার করেননি কোর্টনি বা বিবার। তবে তিন সন্তানের জননী কোর্টনি তার বন্ধুমহলে এ কথা বলে বেড়াচ্ছেন।
সূত্রের খবরে প্রকাশ, কোর্টনি বন্ধুমহলে বলে বেড়ানো কথা নিয়ে সরব হয়েছেন বোন কিম কার্দেশিয়ান। তারও দাবী, কোর্টনির গর্ভে বিবারের সন্তান।
কোর্টনি তার আগের প্রেমিক ডিক স্কটের সঙ্গে আর থাকেন না। এদিকে, সেলেনা গোমেজকে ছাড়ার পর গত কয়েক বছর ধরেই একা আছেন বিবার।
বছর দুই আগে সেলেনা গোমেজের সঙ্গে যবনিকা টানেন বিবার। এরপর থেকেই কোর্টনির সঙ্গে সম্পর্ক শুরু হয় তার।
