ঝিনাইদহে অপহৃত স্কুল ছাত্রীর লাশ মাগুরায় উদ্ধার

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৭:০০
 
মুক্তিপনের দাবিতে ঝিনাইদহ থেকে অপহৃত চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রীর লাশ আজ শুক্রবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার মনোখালী গজনগর গ্রামের একটি গম ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত স্কুল ছাত্রী হচ্ছে আখি (১২)। সে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার হাসানকাঠি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, জেলার  শালিখা উপজেলার মনোখালী গজনগর গ্রামের একটি গম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।