রবি পেসার হান্টে প্রাথমিকভাবে নির্বাচিত ২৩

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:২৬
চলমান রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে মিরপুর বিসিবি অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে ইলিমিনেশন রাউন্ড। শুক্রবার সার্বিক পর্যবেক্ষণের পর সারাদেশ থেকে বাছাইকৃত ৫৬ জনের মধ্যে ২৩ জন ফাস্ট বোলারকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
 
আগামী ১৩ মার্চ রবিবার সেরা ১০ বোলারকে চূড়ান্তভাবে নির্বাচন করার মধ্য দিয়ে শেষ হবে ফাস্ট বোলার ট্যালেন্ট হান্ট কর্মসূচি।
 
রবি সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে দেশব্যাপী ফাস্ট বোলার খুঁজে বের করার এ উদ্যোগটি যৌথভাবে আয়োজন করেছে রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।