বিধ্বংসী শুরু করেও অর্ধশতক ছুঁতে পারলেন না তামিম। ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসটি থামে আইরিশ অধিনায়ক পোটারফিল্ডের বলে ডকরেলের হাতে ধরা পড়েন তিনি।
তবে আউট হওয়ার আগে দারুণ কিছু শট খেলেন তামিম ইকবাল। ২৬ বলে ছিল তিনটি চার ও চারটি ছয়। দলীয় ৯৪ রানে সাজঘরে ফেরেন তিনি।
টসে হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারেই ৫২ রান করেন তামিম ও সৌম্য জুটি।
শুক্রবার বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক পোটারফিল্ড।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এজন্য ২০ ওভারের খেলা নেমে আসে ১২ ওভারের। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। নাসিরের জায়গায় মিথুন, সানির জায়গায় আবু হায়দার রনি।
এখন বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে
