‘এক্সয়টিক’ অ্যালবামে পিটবুলের সঙ্গে গান গেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার আরেকটি মিউজিক ভিডিওতে তার সঙ্গে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। তবে সেখানে পিটবুলের সঙ্গে গলা না মিলিয়ে অভিনয় করবেন তিনি।
শীর্ষ স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, র্যাপার পিটবুলের পরবর্তী ভিডিওতে দেখা যাবে জ্যাকুলিনকে।
‘কিক’ তারকা আগামী মার্চের শেষে বা এপ্রিলে কাজ শুরু করবেন তিনি।
একই সঙ্গে শোনা যাচ্ছে, ‘কুইন’ তারকা কঙ্গনা রনৌত নাকি এই প্রজেক্টে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এতে জ্যাকুলিন কাজ করছেন।
জ্যাকুলিন বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। সাজিদ সামজি অ্যান্ড ফরহাদ সামজির পরবর্তী ছবি ‘হাউজফুল ৩’, ‘ডিশুম’ ও ‘এ ফ্লাইং জাট’।
