হলিউডে ফিরতে চান না লিন্ডসে লোহান!

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১১:১৩
 
হলিউডে ফিরতে নাকি আর কোনো আগ্রহ নেই অভিনেত্রী লিন্ডসে লোহান। ‘মিন গালর্স’ অভিনেত্রীর কাছের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
 
সূত্রটি বলেছে, লিন্ডসে লোহান লন্ডনে কোনো ঝামেলাবিহীন জীবন-যাপন করছেন। সেখানে তার নতুন প্রেমিক রাশিয়ান ব্যবসায়ী এগোর তারাবাসোভ আছেন। তাই হলিউডে তার ফেরার ইচ্ছা নেই। 
 
ভেতরের খবর, প্রেমিকের সঙ্গে সময় কাটাতে তিনি পছন্দ করছেন। লস এঞ্জেলসে ফেরার ইচ্ছা তার নেই।
 
হলিউড ছাড়ার কারণ হিসেবে  ঐ সূথ্র উল্লেখ করেছেন, হলিউডে লিন্ডসে লোহানকে পছন্দ করেন না। এটা তিনি জানেন। আমার মনে হয় তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাচ্ছেন তিনি। খবর: ডিএনএ।