আইএসের ফাঁস হওয়া কাগজে প্যারিস হামলাকারীদের নাম

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৩:২৭
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ফাঁস হওয়া কাগজপত্রে প্যারিস হামলায় জড়িত তিন ব্যক্তির নাম পাওয়া গেছে। ফাঁস হওয়া তিন জনের নাম হচ্ছে সামি আমিমুর, ফোয়েদ মোহাম্মেদ আগাদ এবং ওমর ইসমাইল মোস্তেফাই। 
 
এই তিনজন বাটাক্ল থিয়েটারে হামলায় জড়িত ছিলেন যেখানে একটি কনসার্টে ৯০ জন নিহত হয়। গত ১৩ নভেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্যারিসে সবচেয়ে নৃশংস এই হামলায়  প্রায় ১৩০ জন নিহত হয় । আইএস এর ফাঁস হওয়া এই কাগজ হাতে পেয়েছে জার্মানি, যুক্তরাজ্য ও সিরিয়ার আসাদ বিরোধী গণমাধ্যমগুলো। এই কাগজগুলোতে ৪০ টি দেশ থেকে আসা ২২ হাজার আইএস সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানা গেছে। জার্মান কর্মকর্তারা জানিয়েছেন এই তথ্যগুলো সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবিসি।