সালমান খানের দীর্ঘ দিনের প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত ডিভোর্স করছেন আরবাজ খান ও মালাইকা আরোরা। টাইমস অব ইন্ডিয়া তার এক প্রতিবেদনে জানায়, শেষ পর্যন্ত ডিভোর্সের আবেদন করতে যাচ্ছেন মালাইকা।
১৮ বছরের বিবাহ জীবন অবসানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ মালেকা। এ বিষয়ে সে আর কারো পরামর্শ নিতেই আগ্রহী নয়। দীর্ঘদিন যাবৎ এই সম্পর্ক জোড়া লাগানোর কাজ করে যাচ্ছিলেন আরবাজের ভাই সালমান খান। কিন্তু এবার সালমানের কথা শুনতেও আগ্রহী নন মালাইকা।
মালাইকা ও আরবাজের সম্পর্কে প্রথম ফাটল ধরে 'পাওয়ার কাপল' অনুষ্ঠানে। সেখানে মাত্র ৩টি এপিসডে একত্রে দেখা যায় তাদের। অনুষ্ঠানটির শুটিংয়ের জন্য মালাইকা ও আরবাজ ভিন্ন গাড়ি ব্যবহার করত। মিরর তার এক প্রতিবেদনে জানায়, মালাইকা তিন মাস আগে তার ১৪ বছর বয়সের ছেল আরহানকে নিয়ে আরবাজের বান্দ্রার বাড়ি ছেড়ে চলে এসেছেন। খারে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া তরে থাকছে এই মডেল।
