দুই বিশ্বযুদ্ধের সাক্ষী পৃথিবীর বয়স্কতম এই ব্যক্তি

আপডেট : ১২ মার্চ ২০১৬, ২০:৪৪
ইসরাইল ক্রিস্টাল নামের এই ব্যক্তিটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব পেয়েছেন। ১১২ বছরের জীবনে তিনি দুইটি বিশ্বযুদ্ধ ও হলোকস্ট প্রত্যক্ষ করেছেন। ইসরাইলের বাসিন্দা ক্রিস্টালকে গত শুক্রবার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে।
 
রাইট ভাইদের দ্বারা বিমান আবিষ্কৃত হওয়ার তিন মাস আগে ১৯০৩ সালের ১৫ সেপ্টেম্বর পোল্যান্ডে জন্মগ্রহণ করেন ক্রিস্টাল। সেখানে থেকেই প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী তাকে পাঠিয়ে দেয় ইহুদি নিধনের জন্য কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে কপাল গুনে প্রাণে বেঁচে ইসরাইল চেলে যান তিনি।
 
গত ছয় দশক ধরে ইসরাইলেই বসবাস করছেন ক্রিস্টাল। গত শুক্রবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে 'পৃথিবীর বয়স্কতম ব্যক্তি' হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্র: এএফপি